রাজারবাগে ফুটপাত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:৫১ পিএম

রাজধানীর রাজারবাগ এলাকায় ফুটপাত থেকে এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি কেউ।

আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেলের দিকে খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায় ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। কয়েকদিন যাবত রাজারবাগ পুলিশ মুক্তিযোদ্ধ যাদুঘরের বিপরীত পাশের রাস্তায় ছিলেন। অসুস্থতার কারণে সেখানে আজ তিনি মারা গেছেন।

তিনি আরও জানান, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। আপাতত মরদেহটি মর্গের ফ্রিজে রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত