রাজধানীতে পৃথক এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০২৪, ০৫:১১ পিএম

রাজধানীতে পৃথক ঘটনায় তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড্ডা বটতলায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট  হয়ে মাসুদ (২০) নামে এক রড মিস্ত্রী, শনির আখড়া ভবন থেকে লাফিয়ে শারমিন আক্তার (৩৯) ও বাড্ডা জামতলা এলাকায় আকাশ (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই মাজেদুল ইসলাম ও ঠিকাদার মো. টিটু জানান, বাড্ডা বটতলা এইচ ব্লকে নির্মাণাধীন ৮তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করেন তারা। দুপুরে ভবনটির ২য় তলায় কাটার মেশিন দিয়ে রড কাটছিলো মাসুদ। তখন মেশিনটির লিক হওয়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে সেখানেই অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

স্বজনরা জানান, নিহত মাসুদের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানার মমিনপুর জোংরা গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে নির্মানাধীন ওই ভবনটিতেই থাকতেন।

এদিকে, মৃত শারমিন তার স্বামী গোলাম হোসেন ও তাদের দুই সন্তানকে নিয়ে শনির আখরা শেখদি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

হাসপাতালে নিহতের স্বামী গোলাম হোসেন ও ছেলে সামিউল জানান, আর্থিক অভাব অনটনের কারণে পারিবারে প্রায়ই ঝগড়া হয়। এইসব কারণে শনিবার দুপুরের দিকে শারমিন তৃতীয় চলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে।

অপরদিকে, উত্তর বাড্ডা জামতলা পানির পাম্প এলাকার একটি বাসায় গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করে আকাশ।

আকাশের ফুপু পায়েল জানান, বাড্ডা এলাকায় একটি বাসায় আকাশ ও তার এক বান্ধবী থাকতেন। তারা দুজনেই একটি প্রতিষ্ঠানের চাকরি করেন। শনিবার সকালে তিনি আকাশের আত্মহত্যার সংবাদ পান। তবে কি কারণে আকাশ আত্মহত্যা করেছে এই বিষয়ে কিছুই জানাতে পারেননি স্বজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত