শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদন্ড

আপডেট : ২৮ মে ২০২৪, ০১:৪৪ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শ্যালিকাকে হত্যার মামলায় দুলাভাইকে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এই আদেশ দেন।

মৃত্যুদন্ড পাওয়া আসামি আবদুল্লাহ শুভর বাড়ি কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকায়। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারিতে আবদুল্লাহর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার বিবাহবিচ্ছেদ হয়। ওই বছরের ২৯ জানুয়ারি পার্বতীপুর উপজেলায় শ্যালিকা মর্জিনা আক্তারের বাসায় যান আবদুল্লাহ। এ সময় বাগ্বিতন্ডা হলে চাকু দিয়ে সাবেক স্ত্রী ফাতেমাকে আঘাত করেন আবদুল্লাহ। একপর্যায়ে শ্যালিকা মর্জিনা এগিয়ে এলে আবদুল্লাহ তাকেও আঘাত করেন। ফাতেমা ও মর্জিনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত