ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে এথেন্সে বুধবার রাতে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোস এফসি ১-০ গোলে হারিয়েছে ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ। ১১৬ মিনিটে গোল করেন আইয়ুব এল কাবি।
গিসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কোন মেজর ট্রফি জিতলো অলিম্পিয়াকোস। টানা দ্বিতীয়বারের মতো কনফারেন্স লিগের ফাইনালে হারলো ফিওরেন্তিনা। এবার টুর্নামেন্টে কোন ম্যাচ না হেরে ফাইনালে উঠেছিল ফিওরেন্তিনা।
পুরো ম্যাচে পেশী শক্তির লড়াই, আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা গেলেও গোলমুখে ব্যর্থ বারবার শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচে আক্রমণ বেশি করে ফিওরেন্তিনা। তাদের ১৭ শটের চারটি ছিল লক্ষ্যে। অলিম্পিয়াকোসের ৬ শটের চারটি ছিল লক্ষ্যে।
মনে হচ্ছিলো ম্যাচটি টাইব্রকারে গড়াবে। তবে ১১৬ মিনিটে মরক্কান স্ট্রাইকার কাবির গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। অফসাইড ভেবে প্রথমে গোলের বাঁশি বাঁজাননি রেফারি। ভিএআর চেক এর পর গোল দেওয়া হয়। কনফারেন্স লিগে ১১টি গোল করেছেন আইয়ুব এল কাবি।
অলিম্পিয়াকোস মিডফিল্ডার জর্জিওস মাসৌরাস বলেন, 'আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা সকলে মিলে এটি করতে পেরেছি। আমরা এখন ইউরোপের এলিট ক্লাবের অংশ হলাম। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের এই সাফল্যের ধারা বজায় রাখতে হবে।'
অলিম্পিয়াকোসের কোচ হোসে লুইস গেল মৌসুমে সেভিয়াকে ইউরোপা লিগ জিতিয়েছিলেন। এই বছরের ফেব্রুয়ারিতে তিনি অলিম্পিয়াকোসের দায়িত্ব নেন।
ফাইনাল ম্যাচ গ্রিসে হওয়ায় মাঠে ও মাঠের বাইরে দারুণ সমর্থন পেয়েছে অলিম্পিয়াকোস।
