টঙ্গীবাড়িতে ভিডিও ভাইরাল

বিএনপির সভামঞ্চে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান

আপডেট : ০২ জুন ২০২৪, ১২:২৬ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান হাজি মো. দুলালের উপস্থিত থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার জেলার টঙ্গীবাড়ি উপজেলা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বালিগাঁও বাজারের ব্যাপারী মার্কেট কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন আলোচনা সভার আয়োজন করে। ওই আলোচনা সভামঞ্চে উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে নিয়ে দুবার নির্বাচিত চেয়ারম্যান হাজি মো. দুলালকে দেখা গেছে। প্রায় সাত মিনিটের একটি ভিডিওতে আলোচনা সভার মঞ্চে বসে থাকতে দেখা যায় তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত