ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত

আপডেট : ০২ জুন ২০২৪, ০৫:২৪ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে উপজেলার শিঙ্গিয়া গ্রামে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।  

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, মামুন তাদের রাস্তা সংলগ্ন বাড়ির সামনে খেলা করছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ভূল্লী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত