খেলা চলার এক ফাঁকে টিভি স্ক্রিনে ভেসে ওঠা লঙ্কান কোচ ক্রিস সিলভারউডের মুখভঙ্গিই বলে দিচ্ছিল দলটির মানসিক অবস্থা। প্রোটিয়া বোলিংয়ের সামনে একেবারে তাসের ঘরের মতো ধসে পড়েছে তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৭৭ রানেরই গুটিয়ে গিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরু করলো ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লঙ্কান ব্যাটারদের নাক-চোখের পানি এক করে ছেড়েছেন প্রোটিয়া দলে ফেরা পেসার আনরিখ নরখিয়া। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় তার শিকার চারটি। দুটি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। জীবনের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ৪ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে একটি উইকেট নেন ওটনিয়েল বার্টম্যান।
লঙ্কানদের হয়ে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। কুশল মেন্ডিস ১৯, অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ ও কামিন্দু মেন্ডিস ১১ রান করেন।
