ছয়টি বড় রাজ্যের পাঁচটিতেই পিছিয়ে বিজেপি

আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:২১ পিএম

মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরুর পর থেকেই প্রাথমিক ভোট গণনায় একগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। তবে এ বছর সমানতালে টক্কর দিচ্ছে বিরোধী দল কংগ্রেসের জোট ইন্ডিয়াও।

বুথ ফেরত জরিপ সংস্থাগুলো সমীক্ষকেরা জানিয়েছিলেন, বিজেপি ও এনডিএ গতবারের চেয়েও ভাল ফল করে ৪০০ আসনের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু ভোট গণনায় দেখা যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশাতীত ভালো করছে।

বিজেপি এবার প্রবল আশা করেছিল পশ্চিমবঙ্গ ঘিরে। গতবার তারা ৪২ আসনের মধ্যে পেয়েছিল ১৮টি। কিন্তু এই বছরও তারা ধরাশায়ী তৃণমূলের কাছে। আনন্দবাজারের তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত পশ্চিমবঙ্গে এনডিএ জোট এগিয়ে রয়েছে কেবল ১০ আসনে। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৩১টি আসনে। এ রাজ্যে কংগ্রেস পেয়েছে ১টি আসন।

বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ভারতের উত্তর প্রদেশ। সেখানেই রয়েছে রামমন্দির। ভাবা হয়েছিল, হিন্দু অধ্যুষিত এ রাজ্যে বিজেপির জয়জয়কার হবে। কিন্তু ভোট গণনার প্রাথমিক ফলে দেখা যাচ্ছে উল্টো চিত্র।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত উত্তর প্রদেশে বিজেপি জোট এনডিএ ৩৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের জোট ইন্ডিয়া এগিয়ে রয়েছে ৪১ আসনে। এখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল সামাজবাদী পার্টির জয়জয়কার দেখা যাচ্ছে।

বিহারে ভোট গণনার শুরুতে এনডিএ পিছিয়ে থাকলে একসময় এগিয়ে আসে এনডিএ। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, এ রাজ্যে ইন্ডিয়া জোট েগিয়ে রয়েছে ৬টি আসনে এবং এনডিএ ৩৪টি আসনে। গতবার তারা একটিমাত্র আসন হারিয়েছিল কংগ্রেসের কাছে।

মহারাষ্ট্রের ফল চমকে দিচ্ছে সবাইকে। বিজেপি ও তার সহযোগী শিন্ডে শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপিকে সরিয়ে জায়গা দখল করেছে উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেস। বেলা ১১টার পর্যন্ত এ রাজ্যে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে মোট ২৯ আসনে এবং এনডিএ জোট ১৮টি।

কেড়ালা তামিলনাড়ুর মোট ৫৯টি আসনে অন্যতম শক্ত ঘাঁটি বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। শেষ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী এখনও এই দুটি রাজ্যে পাল্লা ভারি ইন্ডিয়া জোটের দিকেই। তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৩৬টি আসনে যেখানে এনডিএ জোট মাত্র ২টি আসনে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত