ড্রেজারের গর্তে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:৪৪ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়ার শাখা নদীতে গোসল করতে গিয়ে ড্রেজারের গর্তে পড়ে তানবির ইসলাম লিমন (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নগরিপাড়া গ্রামের সাতেমলিয়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী নগরীপাড়া গ্রামের মুনাফের ছেলে ও মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার যষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুর ১টায় লিমনসহ সাত থেকে আটজন ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় ফুটবল খেলে। খেলা শেষে তারা সবাই মিলে গোসল করতে গেলে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকৃত একটি বড় গর্তে পড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত