চট্টগ্রাম নগরে শাটল ট্রেনের ধাক্কায় মো. ইব্রাহিম ইরফান (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ষোলশহর ২নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ইরফান চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে। তিনি নগরের সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান, ছেলেটি মোবাইলে কথা বলছিল খেয়াল করেনি। অসাবধানতাবশত এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
