রাজধানীর মগবাজারে রেললাইনের পাশ থেকে এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বিল্লাল (৪৭)। বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে মগবাজার দিলু ব্যাপারী মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন জানান, খবর পেয়ে মগবাজার দিলু ব্যাপারী মসজিদের দক্ষিণ পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তি ভবঘুরে ও মাদকাসক্ত।
স্বজনরা জানান, বিল্লালের বাড়ি জামালপুরের সদর উপজেলার জায়রাম গ্রামে। তার বাবার নাম জসিম উদ্দিন। ঢাকায় ভাসমানভাবে থাকতো এবং নেশাগ্রস্ত ছিলো তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থ্যত্যার কারণে তার মৃত্যু হয়েছে।
