কিছু দিন আগেই অর্জুন ও মালাইকার সম্পর্কে ভাঙনের খবরে সরগরম হয় নেটপাড়া। নিজেরা এই বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও তাদের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর নিশ্চিত হয়েছিল। এ সবের মধ্যেই অর্জুন এক ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। অর্জুনের পোস্ট দেখে বোঝা যাচ্ছে, তিনি রয়েছেন অস্ট্রিয়াতে।
হাতে আই-ভি চ্যানেল লাগানো থাকলেও, খুব গুরুতর কিছু হয়নি অর্জুনের। জানা যাচ্ছে, ভিটামিন থেরাপি চলছে অভিনেতার। শরীরে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য এই থেরাপির সাহায্য নেওয়া হয়। বিশেষ করে ভিটামিন ও মিনারেলস-এর ঘাটতি থাকলে এই থেরাপি করা হয়।
এই ছবি শেয়ার করতেই, অনুরাগীরা তার স্বাস্থ্যের অবস্থার খোঁজ নেন। এক নেটাগরিক জিজ্ঞাসা করেন, ‘সব ঠিক আছে? আপনি কেমন আছেন?’ আর এক জন জিজ্ঞাসা করেন, ‘আশা করছি আপনি ভাল আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
সম্প্রতি খবর ছড়ায় যে, সম্পর্ক ভেঙেছে মালাইকা-অর্জুনের। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্র এই খবর নিশ্চিত করেন সংবাদমাধ্যমের কাছে। যদিও মালাইকার ম্যানেজার খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন।
উরফি জাভেদের মুখের এ কি পরিণতি?