আউট হয়ে 'মাথা নষ্ট' হলো ওয়ার্নারের

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:১১ পিএম

ওমানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার রেকর্ড গড়েছেন দুটি। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৫৫ রান এখন ওয়ার্নারের। ৫৬ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডও গড়েছেন। ১১১তম ফিফটি প্লাস স্কোরে পেছনে ফেলেছেন গেইলকে।

দুই কীর্তি গড়ার পর আউট হয়ে যেন মাথা নষ্ট হয়ে গিয়েছিল ওয়ার্নারের। তা না হলে এমন ভুল করে!

আউট হয়ে ফেরার পথে বার্বাডোসের কেনসিংটন ওভালে নিজেদের ড্রেসিংরুমে চিনতে ভুল করেন ওয়ার্নার।

ভুলে ওমানের ড্রেসিংরুমে প্রায় চলেই গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।

ওমানের ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে বেশ খানিকটা এগিয়ে আবার ফিরে আসতে হয় ওয়ার্নারকে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইসিসি।

ক্যাপশনে তারা লিখেছে, ‘বিশ্বের নানা জায়গায় সে অনেক ক্রিকেট খেলেছে, আমরা তাকে ক্ষমা করে দিতেই পারি।’

এই পোস্টে ওয়ার্নার নিজেই আবার মন্তব্য করেছেন। লিখেছেন, ‘এটা হাস্যকর।’

আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৩৯ রানে হারিয়েছে ওমানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত