১৪ ওভার শেষেই দলীয়ভাবে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ৩ উইকেটে হারানো লঙ্কানরা ততক্ষণে গুছিয়ে নিয়েছে নিজেদের। সামনে যখন বড় লক্ষ্যের সম্ভাবনা তখনই বাংলাদেশকে পথে ফেরান রিশাদ হোসেন।
১৫তম ওভারের প্রথম দুই বলেই তিনি হানেন জোড়া আঘাত। প্রথম বলেই চারিথ আসালাঙ্কাকে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত করেন। ২১ বলে ১৯ রান করে থামেন চারিথ।
দ্বিতীয় বলে দারুণ এক ডেলিভারিতে রিশাদ বোকা বানান শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গোল্ডেন ডাকের শিকার হওয়া হাসারাঙ্গা। ৩/১০০ থেকে চোখের পলকেই ৫/১০০ হয়ে যায় লঙ্কানদের ইনিংস।
নিজের শেষ ওভারে তিনি ফেরান ধনঞ্জয় ডি সিলভাকে। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে ৪ ওভারের স্পেলে ২২ রানে ৩ উইকেট শিকার করেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
