বিজেপির ৯৬ বছর বয়সী সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার লাল কৃষ্ণ আদভানির বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বলেন, বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। এ ছাড়া তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন।
এদিকে রবিবার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেন।
মহাসড়কে ট্রাক থামিয়ে গরু লুট