নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ১১৩ রান। রান তাড়া করতে নেমে ১০ ওভার শেষে চাপে পড়েছে বাংলাদেশ।
তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাকিব আলা হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান।
সৌম্য আজ দলে না থাকায় তানজিদের সঙ্গে ওপেন করতে নামেন অধিনায়ক শান্ত। দলীয় ৯ রানে তানজিদ (৯) ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে।
সপ্তম ওভারের শুরুতেই ৯ রান করে ফেরেন লিটন দাস। তিনি খেলেন ১৩ বল। লিটন তার ইনিংসের প্রথম ছয় বলে রান নিতে পারেননি, এরপর বাউন্ডারিতে রানের খাতা খুলেন। সাকিবের ব্যাটে রান নেই। লঙ্কানদের বিপক্ষে ৮ রান করেছিলেন। আজ ৩ বলে ৪ রান করে আউট হন তিনি।
শান্ত ২৩ বলে ১৪ রান করে নর্কিয়ার বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
এই মাঠে রান তোলা কঠিন, তা ভারত-পাকিস্তান ম্যাচেও বোঝা গিয়েছিল। ইনিংসের বাকি পথটা বাংলাদেশকে পাড়ি দিতে হবে সাবধানে।
