বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম ভানলাল খিয়াং বম। তিনি রুমা পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুরভারাং পাড়ার বাসিন্দা লাল মিন সন বমের ছেলে।
বুধবার (১২ জুন) সকালে বান্দরবানের রুমা উপজেলার জুরভারাং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাডমিন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, রুমা উপজেলার জুরভারাং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে ওই কেএনএফ সদস্য নিহত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুন) বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে যৌথবাহিনী অভিযান চালায়। যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত হয়।
গত ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোকজন। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুদিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি। এ ছাড়া যৌথ বাহিনীর এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত রুমা থানায় পাঁচটি ও থানচি থানায় চারটি মামলায় ৯৬ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
রানার আপের ট্রেবলের পর এবার ‘অপরাজিত চ্যাম্পিয়ন’ মোহামেডান
জমি-ফ্ল্যাটসহ বেনজীরের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ