সমালোচনা, ঘুরে দাঁড়ানো, শেষে গিয়ে হার- এ সব পর্ব পেরিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সম্ভাবনা জোরালো করেছে বাংলাদেশকে। দলের এ জয়কে দলীয় সমন্বয়ের ফল হিসেবে মানছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
ম্যাচ শেষে শান্ত বলেন, 'দলের সবাই নিজেদের প্রমাণ করেছে। এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।'
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব। চলমান বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও রান পাননি। আর তাতে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অবশেষে রানে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। আজ পেয়েছেন ফিফটির দেখাও। ডাচদের বিপক্ষে ৩৮ বলে ফিফটি করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করছেন সাকিব।
সাকিবকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'শেষ কয়েকটা ইনিংসে তিনি রানের জন্য লড়াই করেছিলেন, কিন্তু আজ তিনি তার দক্ষতা দেখিয়েছেন।'
ব্যাটারদের নিয়ে শান্ত বলেন, 'ব্যাটারদের জন্য খুব কঠিন ছিল কিন্তু তারা দুর্দান্ত খেলেছে।' বোলারদের নিয়ে শান্ত বললেন, 'আমরা সবাই জানি মোস্তাফিজুর কতটা দক্ষ। এছাড়া চাপের মুখেও ভালো বোলিং করেছে রিশাদ। আমার মনে হয় সব বোলারই ভালো করেছে।'
