নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৭:২৩ পিএম

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার হাওয়াইখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নাঈম শেখ শুক্রবার সকালে নড়াইল শহরে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে গ্রামের বাড়ি নড়াইল থেকে মোটরসাইকেলে ঈশানগাতী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে হাওয়াইখালী সেতু এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়। এ সময় নাঈমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম শেখ নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত