ফ্লোরিডার লডারহিলে খারাপ আবহাওয়ায় শুক্রবার মাঠে গড়ায়নি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে কপাল পোড়ে পাকিস্তানের। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে পাকিস্তান। সুপার এইটে উঠে যায় যুক্তরাষ্ট্র। একই মাঠে আজ ভারত-কানাডার ম্যাচও পরিত্যক্ত হয়েছে।
আগের দিনের মতো এবারও মাঠে গড়ায়নি কোন বল, এমনি টসও হয়নি। স্থানীয় সময় শনিবার সকালেও বৃষ্টি হয়েছে ফ্লোরিডায়।
কয়েক দফা মাঠ পর্যবেক্ষণের পর স্থানীয় সময় সকাল ১১ টা ৩৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এ গ্রুপ থেকে আগেই সুপার এইট পর্ব নিশ্চিত করেছে ভারত। ৭ পয়েন্টে টেবিলের শীর্ষেই থাকল রোহিত শর্মার দল। কানাডা মোট ৩ পয়েন্টে উঠে এলো তিনে। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে শেষ করেছে যুক্তরাষ্ট্র।
