থানায় কোরবানির পশু উপহার দিলেন আইনমন্ত্রী

আপডেট : ১৬ জুন ২০২৪, ১১:৪৯ এএম

নিজ সংসদীয় এলাকা (ব্রাহ্মণবাড়িয়া-৪) কসবা ও আখাউড়া থানার জন্য কোরবানির পশু উপহার দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

মন্ত্রীর ব্যক্তিগত টাকায় থানা পুলিশকে গরু কিনে দেওয়া হয়, যা ঈদে কোরবানি দেওয়া হবে। ইতিমধ্যেই থানা পুলিশের হাতে গরু হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল এ তথ্য নিশ্চিত করে জানান, কোরবানির সময় অনেক পুলিশ সদস্য বাড়ি না গিয়ে দায়িত্ব পালন করছেন। তাদের কথা চিন্তা করেই মন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত