কম রান করেও জেতার রেকর্ড বাংলাদেশের

আপডেট : ১৭ জুন ২০২৪, ১২:২৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ব্যাটিং করে এত কম রানের স্কোর নিয়ে এর আগে কখনোই জেতেনি কোনো দল। এবারই বাংলাদেশের বিপক্ষে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকার ৪ রানে জয় ছিল আগের রেকর্ড।

বাংলাদেশও এর আগে কখনো এত কম রানের সম্বল নিয়ে ম্যাচ জেতেনি। আগের সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে—২০২১ সালে মিরপুরে ১২২/৮। মাঝে এশিয়ান গেমসে ১১৬ রান করেও মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ, যে ম্যাচগুলোর টি-টোয়েন্টি মর্যাদা আছে।

সব মিলিয়ে ২০ ওভারের খেলা হয়েছে, এমন ম্যাচগুলোতে আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে এর চেয়ে কম রান ডিফেন্ড করার রেকর্ড আছে দুটি—ওয়েস্ট ইন্ডিজ (৯৬, প্রতিপক্ষ আয়ারল্যান্ড) ও জিম্বাবুয়ে (১০৫, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)।

আইসিসির সহযোগী কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের এটিই সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ছিল ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে ১০৮ রান। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত