বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি হাজতির মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৪, ০২:২৬ এএম

বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম নুরুল হক (৭৫)। গত মঙ্গলবার রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নুরুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মনসুর আলীর ছেলে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত