বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। ১৯১৬ সালে শুরু হয় দক্ষিণ আমেরিকান অঞ্চলের এই মাহদেশীয় ফুটবল টুর্নামেন্ট। কোপা আমেরিকা ১৯১৬ সালে শুরু হলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) এর পুরস্কার দেওয়া হয় ১৯৮৭ থেকে।
সেই হিসাবে এখন পর্যন্ত ১৫বার দেওয়া হয়েছে কোপা আমেরিকায় সেরা ফুটবলারের পুরস্কার। ১৫ বারে এই পুরস্কার জিতেছেন ১৫ জন ভিন্ন খেলোয়াড়।
লিওনেল মেসি দুবার জিতেছেন কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০২১ কোপা আমেরিকাতে কনমেবল মেসি ও নেইমারকে যৌথভাবে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়।
কোপায় সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ীরা হলেন -
১৯৮৭ - কার্লোস ভালদেরামা (কলম্বিয়া), ১৯৮৯ - রুবেন সোসা (উরুগুয়ে), ১৯৯১ - লিওনার্দো রদ্রিগেজ (আর্জেন্টিনা), ১৯৯৩ - সার্জিও গয়কোচিয়া (আর্জেন্টিনা), ১৯৯৫ - এনজো ফ্রান্সেসকোলি (উরুগুয়ে), ১৯৯৭ - রোনালদো (ব্রাজিল), ১৯৯৯ - রিভালদো (ব্রাজিল), ২০০১ - আমাদো গুয়েভারা (হন্ডুরাস), ২০০৪ - আদ্রিয়ানো (ব্রাজিল), ২০০৭ - রবিনহো (ব্রাজিল), ২০১১ - লুইস সুয়ারেজ (উরুগুয়ে), ২০১৫ - লিওনেল মেসি (আর্জেন্টিনা), ২০১৬ - অ্যালেক্সিস সানচেজ (চিলি), ২০১৯ - দানি আলভেস (ব্রাজিল), ২০২১ - লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও নেইমার (ব্রাজিল)।
