প্রথম ওভারে ২ রান দেওয়া জাসপ্রিত বুমরাকে ষষ্ঠ ওভারে আনা হয় আবার। প্রথম বলটি ফুলটস, সহজেই নো হতে পারত। তবে সেটি দেননি আম্পায়ার।
ডাবলস নিয়ে স্ট্রাইকে ফেরা তানজিদ এরপর ক্যাচ তোলেন উইকেটের পেছনে। পান্থ রাখতে পারেননি মোটামুটি সহজ সুযোগটি।
পঞ্চম বলে বড়সড় আউটসাইড-এজ হয়েছিল নাজমুলের। এবার তা গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টের নাগালের বাইরে দিয়ে।
পাওয়ারপ্লের শেষ ওভারটি ঘটনাবহুল। ৬ ওভারে উঠেছে ৪২ রান। এ সময়ে ভারতের স্কোর ছিল ৫৩/১।
অবশ্য এ সময়ে বাংলাদেশ একটিই উইকেট হারিয়েছে, সেটিই হয়ত ইতিবাচক।
