ফিরে গেলেন তানজিদ, ১০ ওভারে ৬৭

আপডেট : ২২ জুন ২০২৪, ১১:০৫ পিএম

ইনিংসের প্রথমভাগে উইকেট ধরে রেখে এগোচ্ছিল বাংলাদেশ, তবে প্রয়োজনীয় রানরেট বাড়ছিলই শুধু। পাওয়ারপ্লের পরের ২ ওভারে আসে মাত্র ৮ রান। অবশেষে শেকল ভাঙার ইঙ্গিত নাজমুল হোসেন শান্তর। 

হার্দিক পান্ডিয়াকে লেগ সাইড দিয়ে দুই ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক, সব মিলিয়ে নবম ওভারে আসে ১৪ রান। কিন্তু এরপরই ছন্দপতন। 

কুলদীপ যাদবের টার্ন করে ভেতরের দিকে ঢোকা বল ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়ে মিস করে যান তানজিদ। আম্পায়ার দেন এলবিডব্লু। রিভিউ করেছিলেন। একবার রিপ্লে দেখার পরই ভারতীয়রা যে যার জায়গায় ফিরে যান। হতে পারে, আউটের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তারা। অথবা আশা ছেড়ে দিয়েছিলেন। ওভাররেটের কারণে আগেই প্রস্তুত ছিলেন। 

সেটি যাই হোক না কেন, তানজিদ হয়েছেন আউট। বল ট্র্যাকিং দেখিয়েছে, সেটি লাগত লেগ স্টাম্পে। 

১০ ওভারে ৬৭ রান তুলতে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ সময়ে ভারতের স্কোর ছিল ৮৩/৩। 

পরের ১০ ওভারে বাংলাদেশের দরকার ১৩০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত