লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ

রংপুর বিভাগের সব অবৈধ ইটভাটা বন্ধের দাবি

আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:২৬ এএম

সরকারি আদেশে রংপুর বিভাগের সব অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা, প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩-এর সংশোধিত ধারা বাতিলের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি লালমনিরহাট। গতকাল শনিবার বেলা ১১টায় জেলার কালীগঞ্জ উপজেলার জছির উদ্দিন বিদ্যানিকেতনে এই সমাবেশ হয়।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আজিজুল হক, বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি এনামুল হক প্রমুখ। এ সময় রংপুর বিভাগের ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগীয় কমিশনারের প্রতিবেদন অনুযায়ী, এই বিভাগে অবৈধ ইটভাটার সংখ্যা ৮১২টি। এর মধ্যে রংপুর বিভাগের তিন জেলায় থাকা ৫০২ অবৈধ ইটভাটার মধ্যে ৩৩৫টি বন্ধ করা হয়েছে। লালমনিরহাট জেলায় ৫৫ ইটভাটার মধ্যে ১০টি বন্ধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত