আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় এমপি নাসিমকে পেয়ে আনন্দিত কর্মীরা

আপডেট : ২৩ জুন ২০২৪, ১১:৪০ পিএম

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীর তিন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে আওয়ামী লীগ। বর্ণাঢ্য এ আয়োজনে ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য (এমপি) আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।

এমপির উপস্থিতিতে পরশুরাম, ফুলগাজি ও ছাগলনাইয়া উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ভিন্নমাত্রা লাভ করেছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ নেতাকর্মীরা দেশ রূপান্তরকে বলেন, অনেক বছর আমরা রাজনীতি করি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ ধরণের কর্মসূচি আগে এখানে হয়নি। এবারের এ আয়োজন আমাদেরকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। সাধারণ কর্মীরা আরও বলেন, এসব কর্মসূচিতে এমপির উপস্থিতিও আগে কখনো আমরা পাইনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত