জুরাসিক ওয়ার্ল্ডে স্কারলেট

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:০২ এএম

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির পরের চলচ্চিত্রে থাকছেন। অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন এই খবর। গারেথ অ্যাডওয়ার্ড পরিচালিত নতুন ছবিটির নাম এখনো ঠিক হয়নি। ছবি প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সবসময়েই এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছেন।

ভ্যারাইটিতে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি ১০ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার জন্য সব চেষ্টা করে গিয়েছি। এমনকি সেটা যদি প্রথম পাঁচ মিনিটের মধ্যে মৃত্যু ঘটে যায় এমন চরিত্রও হয়, তবুও। আমি জুরাসিক ওয়ার্ল্ডের বড় ভক্ত।’

তিনি আরও বলেন, ‘এটি আমার হলে দেখা প্রথম দিকের ছবিগুলোর মধ্যে একটি। খুব ভালো ভাবেই মনে আছে। আমার জীবন বদলে দিয়েছিল, মন ভরিয়ে দিয়েছিল। আমি কতটা এক্সাইটেড তা ভাষায় প্রকাশ করতে পারব না!’

এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। জোহানসন জানিয়েছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর চতুর্থ কিস্তির স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে। প্রথম তিন কিস্তির থেকে একেবারেই আলাদা হতে চলেছে এটি।

জানা গেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড ফোর’-এর শুটিং হবে থাইল্যান্ডে। এছাড়াও মাল্টা এবং যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত