পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পঞ্চম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর ব্যাটিং অর্ডারে বদল আনেন ভারত কোচ রাহুল দ্রাবিড়। ক্রিজে পাঠিয়ে দেন তুরুপের তাস অক্ষর প্যাটেলকে।
সেই অক্ষর আর বিরাট কোহলি চতুর্থ উইকেটে চমৎকার জুটি গড়ে বিপদ থেকে উতড়ে নিয়েছেন ভারতকে। তাতে ১৪তম ওভারের প্রথম বলেই শতরান পেরিয়ে গেছে ভারত।
তবে এর পরেই দুর্ভাগা অক্ষরকে ফেরত যেতে রান আউটে কাটা পড়ে। ১ চার ও ৪ ছক্কায় ৩১ বলে ৪৭ রান করে ফিরেছেন অক্ষর। তাতে ভেঙেছে ৭২ রানের জুটি। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান।
