বেশ অনেক দিন ধরেই অর্জুন-মালাইকার প্রেম ভাঙার গুঞ্জন। সম্প্রতি অভিনেতার জন্মদিনেও দেখা মেলেনি প্রেমিকা মালাইকার। জুলাইয়ের প্রথম দিনেই যন্ত্রণার কথা জানালেন অর্জুন। সঙ্গে সঙ্গে পাল্টা পোস্ট অভিনেত্রীর।
অর্জুন তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “নিয়ম মানতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় ঠিকই, কিন্তু অনুশোচনা থেকে জন্মানো যন্ত্রণা আরও বেদনাদায়ক।” অর্জুনের এই পোস্ট ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। মালাইকার উদ্দেশেই কি এই পোস্ট?
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মালাইকার কথা শুনেও তার অনুরাগীরা মনে করেছিলেন, হয়তো ভালো নেই অভিনেত্রী। মালাইকা সেই সময় বলেন, ‘লোকে ভাবে, আমার কষ্ট হয় না। আমিও কাঁদি, কিন্তু চোখের জল কেউ দেখতে পায় না।’
এবার অর্জুনের কণ্ঠে মন খারাপের উল্লেখ। সঙ্গে সঙ্গেই ইন্সটাগ্রামে মালাইকার পোস্ট। অর্জুনের এই কষ্টের মাঝেই ভালোবাসার উল্লেখ করলেন অভিনেত্রী। মালাইকা লেখেন, ‘এই জুলাই মাস ভালোবাসার। এই মাসটা শান্তিতে পূর্ণ হবে। এই মাসে উন্নতি আসবে। এই মাসটা খুশির। এই মাস নিয়ে আসবে একগুচ্ছ সুযোগ।’ আর তাতেই অনুরাগীরা ধারণা করছেন নতুন মাসে নতুন ভালোবাসা খুঁজছেন অভিনেত্রী!
মালাইকা ও অর্জুন গত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। তবে হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে হতবাক অনুরাগীরা। অভিনেত্রীর ম্যানেজার অবশ্য ঘনিষ্ঠ মহলে তাদের প্রেম ভাঙার খবর অস্বীকার করেছেন। তবু পোস্ট ও পাল্টা পোস্টে যেন জল্পনা জিইয়ে রাখতে চাইছেন অর্জুন-মালাইকা!
নাট্য পরিচালকের বিরুদ্ধে সন্ত্রাসী এনে অভিনেতাকে মারধরের অভিযোগ