দুটি রাসেলস ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:৩৮ পিএম

ঢাকার নবাবগঞ্জের কাশিয়াখালী বেড়িবাঁধ এলাকায় দুটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয় লোকজন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে কৃষক আব্দুল মালেক কাজ করতে বের হন। এ সময় তিনি দেখেন রাস্তাড় ওপর দুটি রাসেলস ভাইপার ফনা তুলে আছে। তিনি লাঠি দিয়ে সাপ দুটিকে মারার চেষ্টা করেন। পরে আশপাশের লোক এগিয়ে এসে সাপ দুটিকে মেরে ফেলে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপ দুটি মারার ছবি ছড়িয়ে পড়ে। এতে করে এলাকাজুড়ে চলছে রাসেলস ভাইপার আতঙ্ক।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, রাসেলস ভাইপারকে ভয় পাওয়ার কিছু নেই। বিশেষ করে কৃষক ও জেলেরা সাবধানে কাজ করবেন। কাউকে আঘাত করলে দ্রুত সময়ে হাসপাতালে চলে আসতে হবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত