সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকা দরকার ছিল ১৬ রান। শেষ পর্যন্ত ৭ রানের জয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নেয় ভারত।
প্রোটিয়াদের ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে বাউন্ডারির কাছ থেকে ডেভিড মিলারের লং অনে মারা শটে দুর্দান্ত এক ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব।
অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে সূর্যকুমারের নেওয়া ওই ক্যাচটি ম্যাচের টার্নিং পয়েন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আছে ক্যাচটি নিয়ে। এই বিতর্কে এবার যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক।
ক্যাচটি নিয়ে পোলক বলেন, 'ক্যাচটি ভালো ছিল। (বাউন্ডারির) কুশন অবশ্য নড়েছে। কিন্তু এটা ম্যাচেরই অংশ। সূর্যর এটা নিয়ে কিছু করার নেই। কুশনে তার পা পড়েনি। দারুণ দক্ষতা এটা।'
আমি বিধ্বস্ত, কিছুতেই হজম করতে পারছি না: ডেভিড মিলার
ইউরোতে আত্মঘাতী গোলে লাভবান ফ্রান্স