বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শোলক ইউনিয়ের কচুয়া ও শিকারপুর ইউনিয়নের জয়শ্রীতে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের সামসুল হকের ছেলে মো. আরিফ শ্বশুরবাড়ি উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে বেড়াতে এসে বাড়ির উঠানে টানানো কাপড় শুকানোর জিআই তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের সেকেন্দার হাওলাদার বাড়িতে নলকূপ বসানো শেষে পানির মোটরের লাইন খুলতে গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে মো. টোকেন মেলকারের মৃত্যু হয়। নিহত মো. টোকন মেলকার পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের আব্দুল মালেক মেলকারের ছেলে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
