ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:৪৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া নামক এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বাসের ১০ জন আহত হয়। শুক্রবার (৫ জুলাই) বেলা তিনটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে পুকুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হয়। অপরদিকে, গোল্ডেন লাইন পরিবহনের আহত যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পরপরই ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত