নিয়োগ দিচ্ছে খুলনা সিটি করপোরেশন

  • তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে খুলনা সিটি করপোরেশন
  • আগ্রহীরা আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:৩৯ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটিতে পূর্ত বিভাগে দুই ক্যাটাগরির পদে তিনজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: খুলনা সিটি করপোরেশন।

বিভাগ: পূর্ত বিভাগ।

পদসংখ্যা: ২টি।

জনবল নিয়োগ: ৩ জন।

১. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন থাকতে হবে।

অভিজ্ঞতা: নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন: সাকল্যে মাসিক বেতন ৫০,০০০ টাকা।

২. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা:  সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন।

অভিজ্ঞতা: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) বা সমমানের পদে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন: সাকল্যে মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য উল্লেখ করে সাদা কাগজে আবেদন করে ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: মেয়র, খুলনা সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মেয়র, খুলনা সিটি করপোরেশন, নগর ভবন (সাধারণ প্রশাসনিক শাখা), খুলনা।

আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত