সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উন্নয়ন ঢেকে রাখা যায় না। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ, সাটুরিয়ায় ফায়ার সার্বিসসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। এগুলো কি ঢেকে রাখা যাবে? দৃশ্যমান কাজ বলে দিবে আমরা কী করেছি। উন্নয়ন নিজেই কথা বলবে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বরেন।
জাহিদ মালেক আরও বলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানদের মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের স্বার্থ সবার উপরে রাখতে হবে। আপনারা সমন্বয় করে কাজ করলে, আমার সযযোগিতা থাকবে। তাছাড়া পাবেন না। আপনারা মুখে নয়, কাজ দিয়ে প্রমাণ করবেন যোগ্য নেতা। যে দলই করুন না কেন, ভাল কাজ করলে ভোট পাবেন পুনরায়। তাছাড়া ছিটকে পড়বেন।
তিনি আরও বলেন, করোনার সময় আমার কাজ করার সুযোগ ছিল। অনেকেই বলে ছিল, বাংলাদেশে প্রতিদিন ৫ হাজার লোক মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে আমরা এশিয়ায় প্রথম হয়েছি। বিশ্বে আমরা ৭ম হয়েছি। সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি।
নব নির্বাচিত সাটুরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান। এতে আরও বক্তব্য রাখেন, বিদায়ী পুরুষ ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, নব নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল, বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ধলা, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলি নুর রতন বক্স, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুনসহ আরও অনেক।
সভায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানরা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান হিসেবে শাহজাহান আলী, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার নির্বাচিত হন।
