ভারতের উত্তরপ্রদেশে মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে বাবা-মা ও বড় ভাইকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তবে কী কারণে সে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে পলাতক ওই যুবক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে গাজিপুরের কুসুমহাইকাল গ্রামে। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম মুন্সি বিন্দ (৪৫), তার স্ত্রী দেবন্তী বিন্দ (৪০) ও তাদের বড় ছেলে রামাশীশ বিন্দ (২০)। এদিন মাঝরাতে মদ খেয়ে বাড়িতে ঢোকে ওই দম্পতির ছোট ছেলে। ধারালো ছুরি দিয়ে ৩ জনের গলা কেটে খুন করে সে। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৩ জনের গলাকাটা লাশ দেখতে পান। চারপাশ তখন রক্তে ভেসে গিয়েছে। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে ঠিক কী কারণে এই কাণ্ড ঘটেছে তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। শুধুমাত্র মদের নেশায় বা ঝগড়ার জেরে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে তাকে এখনও ধরতে পারেনি পুলিশ। আশপাশের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ চলছে।
দারিদ্র্য ঘোচাতে ৩০ লাখ টাকায় কিডনি বিক্রি, অতঃপর...