তথ্য প্রতিমন্ত্রী বললেন

জনদুর্ভোগ হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকা উচিত

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০২:৩৫ এএম

সর্বোচ্চ আদালতের আদেশের পর জনদুর্ভোগ তৈরি হয় এমন কার্যক্রম থেকে কোটা নিয়ে আন্দোলনকারীদের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গতকাল বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালত শুধু স্ট্যাটাসকো (স্থিতাবস্থা) আদেশ দেননি। শুধু স্ট্যাটাসকো আদেশ দিলে কোটা বিষয়ে সরকারের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে আদেশ দিয়েছিল, সেই আদেশ বলবৎ থাকত। খেয়াল করতে হবে, সর্বোচ্চ আদালত সাবজেক্ট মেটারের ওপর স্ট্যাটাসকো আদেশ দিয়েছে। অর্থাৎ, কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র এখন আবার বলবৎ হলো। ফলে এই মুহূর্তে জনদুর্ভোগ তৈরি হয়, এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত