ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত নয়টায় বিজিবির সদস্যরা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয়। এর আগে রাত সাড়ে আটটার পর কর্মসূচি শেষ করে ফিরে গেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেননি তারা।
তবে তখনও বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছিলো ছাত্রলীগের নেতাকর্মীরা। তথ্যমতে রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগ অবস্থান করবে বলে জানা যায়।
এছাড়া দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের তোরণ, শাহবাগ এবং ভিসি চত্বরে পুলিশের অবস্থান দেখা যায়। সন্ধ্যায় জগন্নাথ হলের দিকে বিজিবি অবস্থান করতে চাইলে শিক্ষার্থীরা সরিয়ে দেন।
বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত