কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পুলিশি বাধা উপেক্ষা করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ঝিনাইদহে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত