নারী ও বালিকাদের প্রতি সহিংসতা ইংল্যান্ড এবং ওয়েলসের জাতীয় সংকটে রূপ নিয়েছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনে তিন হাজারের বেশি নারী ও বালিকা সহিংসতার শিকার হচ্ছে যুক্তরাজ্যে, যা সত্যিকার অর্থে জাতীয় সংকটে রূপ নিয়েছে।
এএফপি বলছে, দেশটির নারীর প্রতি সহিংসতা নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে দুটি আইন প্রয়োগকারী সংস্থা। তাতে দেখা গেছে, প্রতিবছর দেশটির প্রতি ১২ জন নারীর মধ্যে ১ জন সহিংসতার শিকার হন। অবশ্য প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অনুমান খোদ জরিপকারীদের।
প্রতিবেদনে দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ম্যাগি ব্লিথ বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা এখন আসলে জাতীয় জরুরি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। জরিপে দেখা গেছে, ২০২২-২৩ সময়ের মধ্যে দেশটিতে কম করে হলেও ১০ লাখের বেশি নারী ও বালিকা সহিংতার শিকার হয়েছে। অথচ ওই সময়ে পুলিশের কাছে এর মাত্র ২০ শতাংশ অভিযোগ জমা পড়ে।
গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নারীর প্রতি সহিংসতা ২০১৮-১৯ সালের তুলনায় ২০২২-২৩ সালে ৩৭ শতাংশ বেড়েছে।
