বায়োমেট্রিক প্রযুক্তির পেনড্রাইভ

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:৩৩ এএম

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেক্সার গত বছর বায়োমেট্রিক প্রযুক্তির পেনড্রাইভ বাজারে এনেছে। এতে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সুবিধা। এই পেনড্রাইভে তথ্যের নিরাপত্তায় ফিঙ্গার প্রিন্টের সঙ্গে পাসওয়াড যুক্ত করা হয়েছে। এই পেনড্রাইভের মডেল লেক্সার জাম্প প্রাইভ এফ ৩৫। নিরাপদ ডেটা স্টোরেজ ও বায়োমেটিক প্রযুক্তির ড্রাইভটিতে অজ্ঞাত প্রবেশের সুযোগ নেই। এতে গুরুত্বপূর্ণ ডেটার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হয়। ফ্ল্যাশ ড্রাইভটিতে১০টি ফিঙ্গার প্রিন্ট আইডি যুক্ত করা যায়। প্রতিটি ফিঙ্গার প্রিন্ট আইডির বিপরীতে ড্রাইভটিতে আলাদা আলাদা সর্বোচ্চ ১০টি পার্টিশন তৈরি করা যায়। এটি নিশ্চিত করে শুধু নির্দিষ্ট ব্যক্তি ও তার নিকটতম সহযোগীর ফাইলগুলোতে প্রবেশাধিকার রয়েছে। ফিঙ্গর প্রিন্ট ব্যবস্থা লেক্সার ফ্ল্যাশ প্রাইভের অত্যন্ত গোপনীয় নথির জন্য অতিরিক্ত একটি নিরাপত্তার স্তর যুক্ত করেছে। এতে ড্রাইভ এফ ৩৫-এ নির্দিষ্ট ব্যক্তির বাইরে অন্য কেউ ডেটা ব্যবহার করতে পারে না। বাজারে ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি চারটি স্টোরেজ সংস্করণে পাওয়া যায়। নতুন মডেলের পেনড্রাইভটি ইউএসবিবি ৩.০ সাপোর্ট করে। ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবির ফ্ল্যাশ প্রাইভে ১৫০ এমবিপিএস স্পিডে ডেটা স্থনান্তর করা যায়। ২৫৬ জিবির ফ্ল্যাশ প্রাইভে ৩০০ এমবিপিএস স্পিডে ডেটা স্থানান্তর করা যায়। ইউএসবি প্রাইভে রয়েছে আজীবন ওয়ারেন্টি সুবিধা। ৬৪, ১২৭ জিবি ও ২৫৬ জিবি এই তিন প্রাইভের দাম যথাক্রমে ২৬০০ টাকা, ৩৪২০ টাকা এবং ৬৩৫০ টাকা। ইউএসবি ড্রাইভটি ব্যবহারকারী ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ২ ও ভিস্তা সিস্টেম সাপোর্ট করবে এই পেনড্রাইভ।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই ইউএসবি ডিভাইস সেটআপ করাও খুব সহজ। এটি ব্যবহার করতে আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ব্যবহারকারীরা খুব সহজে ড্রাইভে প্লাগ ইন করে পাসওয়াড বা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে অথেন্টিকেট করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত