অরিত্রীর আত্মহত্যা

পাঁচবার রায় পিছিয়ে এবার অধিকতর তদন্তের নির্দেশ

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০২:৫৯ এএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার রায় না দিয়ে এবার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে পাঁচবার রায় পেছানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। এ মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার অভিযুক্ত। আলোচিত এ মামলাটির যুক্তিতর্ক শুনানি হয় গত ২৭ নভেম্বর। চলতি বছরের ২১ জানুয়ারি রায়ের দিন ধার্য করে। ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ৮ ফেব্রুয়ারি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত