নারীদের এশিয়া কাপে নবমবারের মতো ফাইনালে উঠল ভারত। টুর্নামেন্টের ইতিহাসে প্রতিটি আসরেই ফাইনাল খেলেছে তারা। সেই ধারা বজায় রাখলেন হারমানপ্রিত কৌরেরা। টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা মাত্র ১১ ওভারে সেই রান তাড়া করেন।
৮১ রানের লক্ষ্য যে ভারতের কাছে খুব একটা কঠিন হবে না তা জানা ছিল। সেটাই হলো। ভারতের দুই ওপেনার মান্ধানা ও শেফালি হাত খুলে মারা শুরু করেন। পাওয়ার প্লে কাজে লাগান তারা। লক্ষ্য কম থাকলেও ধীরে সুস্থে খেলার চেষ্টা করেননি। পাওয়ার প্লে-তে আসে ৪৬ রান।
পাওয়ার প্লে-র পরে ফিল্ডিং ছড়িয়ে যাওয়ায় রানের গতি একটু হলেও কমে যায় ভারতের। তাতে অবশ্য জিততে কোনো সমস্যা হয়নি। কোনো বোলারই দুই ওপেনারকে আউট করতে পারেননি। ফিফটি করেন মান্ধানা। শেষ পর্যন্ত ৫৪ বল বাকি থাকতে ১০ উইকেটে জেতে ভারত। মান্ধানা ৫৫ ও শেফালি ২৬ রানে অপরাজিত থাকেন।
‘তরুণ গম্ভীর ভারতীয় দলে নতুন ভাবনা আনবে’
নবমবার এশিয়া কাপের ফাইনালে ভারত
স্টয়নিসের দেখা পেতে ১৪ ঘণ্টা গাড়ি চালিয়ে ডালাসে আফগান তরুণী