গাছের ডাল কাটাতে গিয়ে বিদ্যুতের তারের ওপর পড়ে যায় শিপন

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদুৎস্পৃষ্টে শিপন তালুকদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে এ ঘটনা ঘটে। শিপন তালুকদার রাধাগঞ্জ ইউপি সদস্য লাভলু তালুকদারের ছেলে ও ৩ নং বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত শিপন তালুকদারের বাবা লাভলু তালুকদার বলেন, বন্ধুদের সাথে গাছে উঠে ডাল কাটার সময় পা পিছলে বিদ্যুতের তারের ওপরে পড়ে যায় শিপন তালুকদার। পরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া পল্লী বিদুৎ সমিতির ডিজিএম রেজওয়ানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি জানার সাথে সাথে আমরা বিদুৎ সংযোগ বন্ধ করে দেই। বিদ্যুতের তারের ওপরে কোনো ডালপালা থাকলে পল্লী বিদ্যুতের কর্মীরা গিয়ে কেটে দেয়। আমাদের না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত