মানসিক হাসপাতালে ভর্তি হয়েই রোগীর তাণ্ডব

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম

এক মানসিক রোগীকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিল তার পরিবার। কিন্তু সেই রোগীর তাণ্ডবেই আতঙ্ক ছড়ালো হাসপাতালে। ওই রোগীকে শান্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ওই হাসপাতালের দুই কর্মী। তার তাণ্ডবে হাসপাতালের এক লক্ষ টাকার চিকিৎসার সরঞ্জাম নষ্ট হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলের এক সরকারি হাসপাতালে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই রোগীর নাম এডিগা রাঘবেন্দ্র। তিনি কুর্নুলের আরেকাল গ্রামের বাসিন্দা। এডিগার পরিবার জানিয়েছে, মানসিক অস্থিরতার জন্য তাকে বাড়িতে রাখা যাচ্ছিল না। তাই তার চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ভর্তি করানোর পরই শুরু হয় তাণ্ডব।

হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, রোগীকে ওয়ার্ডে দেওয়ার পরই আচমকাই হাসপাতালের শয্যার উপর দাঁড়িয়ে লাফাতে শুরু করেন ওই মানসিক রোগী। হাতে স্যালাইন রাখার লোহার স্ট্যান্ড তুলে নিয়ে ওয়ার্ডের অন্য রোগীদের হুমকি দিতে থাকেন। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় হাসপাতালে। 

তিনি আরও জানান, ওই রোগীকে শান্ত করার জন্য হাসপাতালের কর্মীরা আসেন। তাদের দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এডিগা। হাতে থাকা স্যালাইনের স্ট্যান্ড নিয়ে মারতে আসেন। শুধু তাই নয়, তাকে ধরতে গেলে দুই কর্মীকে মারধরও করেন। বেশ কিছু তাণ্ডবের পর রোগীকে শান্ত করে এনে প্রয়োজনীয় চিকিৎসা করে অন্যত্র স্থানান্তর করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত