অলিম্পিকে চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের রায়ান মার্ফি। পুরষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে একসময় তাঁর দখলে বিশ্ব রেকর্ডও ছিল। প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতেন মার্ফি। এরপরই তিনি পান দারুণ এক খবর।
অলিম্পিকের মঞ্চে পদক জয়ের পর জানতে পারেন তাঁর অনাগত সন্তান মেয়ে।
বিজয় মঞ্চে পদক বুঝে নেওয়ার পর গ্যালারির সামনে ভিক্টরি ল্যাপ দিচ্ছিলেন মার্ফি। তখন গ্যালারি থেকে তাঁর স্ত্রী ব্রিজেট কন্টিনেন একটি প্লাকার্ড উঁচিয়ে ধরেন। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘রায়ান, এটা মেয়ে!’
২৯ বছর বয়সী মার্ফি বলেন, 'এই প্রথম জানতে পারলাম (ছেলে নাকি মেয়ে)। অবশ্যই এটা জানতাম সে অন্তঃসত্ত্বা। দুজনেই ভেবেছিলাম হয়তো ছেলের মুখ দেখব। সবকিছু আমরা আমাদের ছোট্ট মেয়েকে উৎসর্গ করব।'
মার্ফি আরও জানিয়েছেন, মেয়ের বাবা হওয়ার খবর শুনে তিনি রোমাঞ্চিত।
দ্বিতীয় অ্যাথলেট হিসেবে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনটি পদক জিতলেন মার্ফি। ২০১৬ রিও অলিম্পিকে সোনা এবং ২০২০ টোকিও অলিম্পিকে রুপা জয়ের পর এবার ব্রোঞ্জ।
সাত মাসের গর্ভবতী অংশ নিয়েছেন অলিম্পিকে
নাদালের সঙ্গে আরও ম্যাচ খেলতে চান জকোভিচ