অলিম্পিকে গিয়ে ডেটিং, ব্রাজিলিয়ান অ্যাথলেটকে পাঠানো হলো দেশে

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম

অলিম্পিকে খেলতে যাওয়া যেকোনো ক্রীড়াবিদের জন্য বড় স্বপ্ন। অলিম্পিকে খেলতে পার করতে হয় বাছাইপর্বসহ নানা চড়াই-উতরাই। অনেক ক্ষেত্রে অংশগ্রহণই প্রতিযোগীদের জন্য বড় হয়ে দাঁড়ায়।

ব্রাজিলের হয়ে সাঁতার ইভেন্টে অংশ নিতে প্যারিস গিয়েছিলেন আনা ক্যারোলিনা ভিয়েরা। ব্রাজিলের বহরে আছেন আরেক সাঁতারু গ্যাব্রিয়েল সান্তোস। এই দুজনের আছে প্রেমের সম্পর্ক। প্যারিস অলিম্পিকে উদ্বোধনের পরই তারা বেরিয়েছিলেন নিজেদের মতো করে ঘুরতে।

প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়াটাই কাল হলো ক্যারোলিনার জন্য। অলিম্পিকে না খেলেই ফিরতে হলো ব্রাজিলে। 

দুজনে রাত্রিকালীন ভ্রমণে গিয়েছিলেন গেমস ভিলেজের বাইরে। আর সেটা দলের সংশ্লিষ্ট কাউকেই জানিয়ে যাননি। অলিম্পিক গেমস ভিলেজে ফিরে আসার পর দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সেই জিজ্ঞাসাবাদেই অলিম্পিকের কর্তাব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আনা ক্যারোলিনা। তার মনোভাব ছিল আগ্রাসী। বিষয়টি পছন্দ হয়নি কর্তৃপক্ষের। এরপরেই ক্যারোলিনকে প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়। পাঠিয়ে দেয়া হয় নিজের দেশে। 

তবে ক্যারোলিয়ান প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোস নিজের জিজ্ঞাসাবাদের পর্বে নম্র ছিলেন। নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। যে কারণে তাকে অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন।

দেশটির কোচ গুস্তাভো ওতসুকাও কড়া সমালোচনা করেছেন।

ব্রাজিলের কোচ বলেন, 'আমরা এখানে ব্রাজিলের জন্য লড়তে এসেছি। কোনো ছুটিতে আসিনি। আমাদের ওপর ব্রাজিলের যে ২০ কোটি জনতা ট্যাক্স প্রদান করে তাদের দায়বদ্ধতা আছে।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত