নাদাল নেই আলকারাজ আছেন

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:১৯ এএম

প্যারিস অলিম্পিকে ডাবলসে নাদালের সঙ্গে জুটি গড়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন কার্লোস আলকারাজ। তবে এককে সেমিফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা আলকারাজ। গতকাল আলকারাজ ৬-৩, ৭-৬ (৯/৭) গেমে হারান যুক্তরাষ্ট্রের টমি পলকে।

র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা আলকারাজ দ্বিতীয় সেটে একটা সময় ২-৫ এ পিছিয়ে ছিলেন। সেখান থেকে টাইব্রেকারে নিয়ে যান। প্যারিস অলিম্পিকে এককে টানা তিন ম্যাচ সরাসরি সেটে জিতলেন আলকারাজ। সেমিতে আলকারাজ ক্যাসপার রুড বা আলিয়াসিমের বিরুদ্ধে খেলবেন।

এর আগে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় হয় ‘নাদালকারাজ’ জুটির। বুধবার তারা ২-৬, ৪-৬ গেমে আমেরিকান জুটি রাজিব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে হেরে যান। প্যারিস অলিম্পিকে শুরু থেকেই নাদাল ও আলকারাজের জুটি চর্চায় ছিলেন। খেলা জুড়ে দাপট ছিল রাম-ক্রাইসেক জুটির। এদিন ম্যাচ চলাকালে পয়েন্ট নিয়ে আম্পায়ারের সঙ্গে ঝামেলাও হয় ক্রাইসেকের। পরে মাথা ঠা-া রেখে খেলেন। ৪০ বছর বয়সী রাজিব রাম টেনিসে পুরুষদের ডাবলসে চার বার গ্র্যান্ড সø্যাম জয়ী। বুধবার তাকে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে খেলতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত